চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, হুইস্কি ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুতুবদিয়া বহিঃনোঙ্গরে অবস্থানরত একটি মার্চেন্ট জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা চায়না ঘাট এলাকা দিয়ে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করে ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের ১৮০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি হুইস্কির বোতল ও ১০টি সিম কার্ড জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।