,

সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর আহবান সাঈদ আল নোমানের

চট্টগ্রাম:

সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা একটি বিশেষজ্ঞতার পেশা। এই পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে হলে মেধা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও নবযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, “কে কোন দল করে বা আগে কে কী করত—এসব বিষয় বড় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাংবাদিকতার মান উন্নয়ন। যদি আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিই এবং মেধাকে মূল্যায়ন করি, তাহলে সাংবাদিকতার ক্ষেত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।”

তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

নবগঠিত মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নতুন সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা পুরো গণমাধ্যম অঙ্গনের জন্য ইতিবাচক।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুরাত মঞ্জুর ও এম আর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনছুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফারুক আবদুল্লাহ, চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ন শর্মা, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক ও এখন টিভি ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল ইসলাম, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ লিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মীর শোয়েব, জুলাই ঐক্যের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক আবরার হাসান রিয়াদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখপাত্র ফাতেমা খানম লিজা