,

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ছাত্রশিবির তুমুল সংঘর্ষ

হান্নান-চট্টলা সংবাদ,চকবাজার

কর্মসূচিকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ১২-১৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ হয়। এসময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ছুরে মারা ইটের টুকরার আঘাতে ছাত্রদলের ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, অলিমসহ ৮-১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে কলেজ ছাত্রএ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ ১০০-১৫০ জন শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে দলের প্রধানমন্ত্রী তারেক রহমান, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নানা রকম উসকানি ও অশ্লীল স্লোগানসহ মিছিল নিয়ে কলেজ চত্তরে প্রবেশ করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করেদএকই সঙ্গে তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে।

তিনি জানান, কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাংচুর করে ও পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম নয়নের ব্যানার ছিড়ে ফেলে শিবিরের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে আসার চেষ্টা করলে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুরে মারে। এতে ছাত্রদলের ৮-১০ জন আহত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরে সভাপতি সজিব হাসান বলেন, ‘ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এজন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর পাটকেল দিয়ে ঢিল ছুড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’ ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে উপজেলা শিবিরের সভাপতি বলেন, ‘কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই।’

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’ইট-ল।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট