,

মুনিরুল্লাহ ও তার সন্ত্রাসী চক্রের কাছে হয়রানির স্বীকার জামাত-শিবিরের পরিবার

oplus_0

আবদুল হান্নান, চকবাজার- চট্টগ্রাম।

চট্টগ্রামে জামাতপরিবারের বিরুদ্ধে প্রভাবশালী একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে বাড়িতে হামলা, নারী নির্যাতন, লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বলছে, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠেছে এই চক্র।

সোমবার (৪ মে) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আবদুল্লাহ আল সাদেক। তিনি অভিযোগ করেন, গত ৯ এপ্রিল রাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় তার বসতবাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তিনি দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও রহস্যজনকভাবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকেই একটি ‘সাজানো মামলায়’ গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তাকে গ্রেপ্তারের পর সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে নারী সদস্যদের হেনস্তা করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। কিন্তু এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

ভুক্তভোগী পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। জমি বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর একের পর এক হামলা, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই চক্র ইতোমধ্যে এলাকার পুকুর ও জমি ভরাট করে দখল করেছে এবং পরিবেশ ধ্বংসের অভিযোগে জরিমানাও গুনেছে। তবুও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং উল্টো হয়রানি ও চাপ বাড়ানো হয়েছে।

এ অবস্থায় দ্রুত জড়িতদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।