,

ব্যাংককে চিকিৎসারত জুলাই আহত যোদ্ধাদের দেখতে জামায়াত আমিরের সফর

হান্নান-চকবাজার,চট্টগ্রাম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সফর করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

শনিবার (৯ মে) তিনি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসাসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সফরকালে বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এ সময় চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান,