,

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ী ছাড়াতে থানায় তদবির, জামায়াত-বিএনপির ৫ নেতা থানা হেফাজতে

Oplus_131072

চট্টলাসংবাদ –

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ পুলিশের এমন পদক্ষেপকে মাদকবিরোধী অভিযানে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

জানা যায়, শনিবার (০৯ মে) রাতে মিরপুর থানা পুলিশ মাদক সংশ্লিষ্ট অভিযোগে রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিজেদের রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কয়েকজন স্থানীয় নেতা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের থানা হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবার তিনি আটক হন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট