চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) নগরীর পাঁচলাইশ থানায় ভুক্তভোগী মরিয়ম আকতার রত্না এই জিডি করেন।
মরিয়ম আকতার জিডিতে উল্লেখ করেন, গত ১৩ মে রাত সাড়ে ৯ টার দিকে ফয়সাল আল মামুন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে আমার আপত্তিকর পোস্ট করেন। যা আমার সম্মানহানির পাশাপাশি এবং আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও সে অনেক নারীকে নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করে থাকে।
অভিযুক্ত ফয়সাল আল মামুন কর্ণফুলী উপজেলার উপজেলার চরপাথরঘটা খোয়াজনগর এলাকার বাসিন্দা এবং আবু তাহেরের ছেলে বলে জানা গেছে। এছাড়া সে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলেও জানা গেছে।
এ ব্যপারে মরিয়ম আকতার বলেন, আমি ফয়সাল মামুনের শাস্তি দাবি করি। সে যেন আর কোনো নারীর সম্মান নষ্ট করতে না পারে।’
এ ব্যপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি জিডির মাধ্যমে জেনেছি। বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করছে। আশা করছি জড়িতকে দ্রুত আইনের আওতায় আনা হবে।