উখিয়ায় ছাত্রলীগ নেতার মায়ের মৃত্যুর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার দাবি
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় “জয় বাংলা” লেখাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে অপহরণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ছেলেকে ছাড়াতে গেলে আব্দুর রহমানের মা হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সূত্র।