,

খুলশীতে দুই শিশুকে ধর্ষণের ঘটনার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ​

চট্টলাসংবাদ প্রতিনিধি –

​চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান ইউসেপ স্কুলের পাশে অবস্থিত একটি স্থানীয় মক্তবে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম বাতেন (৫৫), যিনি ওই মক্তবের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগী শিশু দুটির বয়স যথাক্রমে ৭ এবং ১১ বছর।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মক্তবে পড়তে যাওয়া ওই দুই শিশুকে একা পেয়ে মুয়াজ্জিন বাতেন ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। তবে ঘটনাটি জানাজানি হলেও আইনি পদক্ষেপ না নিয়ে ভুক্তভোগী শিশুদের পরিবার ও স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি সামাজিকভাবে বিষয়টি রফাদফা বা মীমাংসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।