,

জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’

Oplus_131072

চট্টগ্রাম শহরের প্রায় ৩০টি স্কুলের ৮১টি দলের অংশগ্রহণে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’। প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সম্মানিত আহ্বায়ক মুমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সম্মানিত উপদেষ্টা হোছাইন আজম। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সদস্য সচিব আনোয়ার হোসেন, ক্রীড়া উপদেষ্টা আরাফাত হোসেন এবং অংকুরের বিভিন্ন জোনের পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে খেলাধুলা, সৃজনশীলতা ও গঠনমূলক শিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ইতিবাচক প্রতিযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি কার্যকর উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।