মোহাম্মদ আলী শাহ মাজারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় খতমে গাউছিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি ও ভক্তরা অংশগ্রহণ করেন।
মাজারে সমাহিত মোহাম্মদ আলী শাহ একজন বুজুর্গ ও ধর্মীয় সাধক হিসেবে ভক্তদের কাছে শ্রদ্ধেয়। তাঁর স্মরণে প্রতি বৃহস্পতিবার রাতে খতমে গাউছিয়ার আয়োজন করা হয়।
খতমে গাউছিয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ফরিদ উদ্দীন। এতে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন