,

ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম দেওয়ানহাট শাখার গ্র্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভর্তি প্রস্তুতিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, চট্টগ্রাম দেওয়ানহাট শাখার “গ্র্যান্ড ওরিয়েন্টেশন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তেলাওয়াত ও উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মো. সাজ্জাদ হোসাইন, পরিচালক, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, চট্টগ্রাম দেওয়ানহাট শাখা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতার জন্য মেধার পাশাপাশি প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন, সময়ের যথাযথ ব্যবহার ও আত্মবিশ্বাস। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ফোকাস দেওয়ানহাট শাখা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফোকাসের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সামিয়া জাহান, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আব্দুল্লাহ সাজিদ, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখেন। তাঁরা নিজেদের ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতা, সফলতার পেছনের পরিশ্রম এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

উল্লেখ্য, ফোকাসের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ২য়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ১ম এবং ‘ডি’ ইউনিটে ১০ম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজাজুল ইসলাম, প্রভাষক ও সহকারী প্রক্টর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না, সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, ওশেনোগ্রাফি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায়, নৈতিকতা ও নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ফোকাসের সাবেক পরিচালক খালেদ সাইফুল্লাহ এবং প্রধান পরিচালক মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোকাস দেওয়ানহাট শাখার সহকারী পরিচালক তাফসির হাসান তানভীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সহকারী পরিচালক তারেক মনোয়ার, বি ইউনিটের কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসাইন, এ ও সি ইউনিটের কোর্স কো-অর্ডিনেটর, এক্সাম কন্ট্রোলার শরিফুজ্জামান রাইয়ান এবং আইটি কো-অর্ডিনেটর তাফহিমুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে শাখার পরিচালক মো. সাজ্জাদ হোসাইন শিক্ষার্থীদের সঙ্গে ইউনিটভিত্তিক কোর্স কো-অর্ডিনেটরদের পরিচয় করিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটের কোর্স কাঠামো, পরীক্ষা পদ্ধতি ও ভর্তি প্রস্তুতির বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ গ্র্যান্ড ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফোকাস দেওয়ানহাট শাখার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও পরিকল্পিত প্রস্তুতি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সফলতার স্বপ্ন হোক সঠিক প্রস্তুতিতে বাস্তব।
ফোকাস দেওয়ানহাট সাফল্যের পথে শিক্ষার্থীদের বিশ্বস্ত সহযাত্রী।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট