নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পাওয়ার টেকনোলজি ১৮-১৯ সেশনে ৭ম পর্বে অধ্যায়নরত একদল মেধাবি শিক্ষার্থী প্রজেক্ট তৈরিতে সফল হয়েছে। তাদের প্রজেক্ট ছিল, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম।৩৮ জনের একটি টিম মিলে এই প্রজেক্ট তৈরি করেন। এতে তারা তাদের গবেষনায় একধাপ এগিয়ে গিয়েছে। তাদের তত্ত্ববধানে থেকে সহযোগিতা করেছেন ইন্জিঃ মোঃ মাইন উদ্দিন,(জুনিয়র ইনস্ট্রাক্টর) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক।
তাদের থিসিস বই সুত্রে জানা যায়, এই প্রজেক্টের কাজ হল পাওয়ার সাপ্লাই দেওয়া। পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে মোটর যান চালানো। যান বাহনের চালিকা শক্তি হচ্ছে ইন্জিন। ইন্জিনের শক্তি যখন চাকাকে ঘুরাতে পারবে তখনই যানবাহন চলা শুরু করবে। ইন্জিনের শক্তি একটি সুষ্ঠু নীতিমালা মেনে বা অনুসরণ করে চাকায় পৌঁছায়।চাকায় পৌঁছানোর পর বুঝা যায় ইন্জিনের পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। পাওয়ার ট্রান্সমিশন করতে কিছু সংখ্যক ডিভাইস এর মাধ্যমে ইন্জিনের ঘুর্ণমান গতি চাকাকে ঘুরাতে সক্ষম হয়। ক্লাচ সিস্টেম,গিয়ার সিস্টেম,প্রপেলার শ্যাফট,ডিফারেনশিয়াল গিয়ার ও অ্যাক্সেল এর মাধ্যমে।