বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এবার ফিলিং স্টেশনে হানা দিল ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

লিটারে কম দেওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট।

০৮ আগস্ট ( সোমবার) বিএসটিআই ও সিএমপি এর সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানে ৮ টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্য আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম পাওয়া যায়।প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০,০০০/- জরিমানা করা হয়।

অপরদিকে হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০,০০০/- জরিমানা করা হয়। মোট ২টি মামলায় ১ লক্ষ টাকা আদায় করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানায় ম্যাজিস্ট্রেট ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট