বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় জামাতকর্মীকে ছুরিকাঘাতে রক্তাক্ত

সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সন্ত্রাস, অস্ত্র ও মাদক আতঙ্ক—এলাকাবাসীর অভিযোগ

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, শাহ আলম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ঝনঝনানি এবং ইয়াবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সর্বশেষ আজ জামায়াতের গিয়াসউদ্দিন নামের এক কর্মিকে কুপিয়ে জখম করেছে। জানা যায়, অতীতে ডাকাতির অভিযোগে প্রায় ১০ বছর কারাভোগের পর তিনি কুয়েতে প্রবাসে যান। সেখানেও মাদকদ্রব্য ব্যবসার অভিযোগে কুয়েত পুলিশের হাতে ধরা পড়ে কঠোর শাস্তি ভোগ করেন। পরবর্তীতে দেশে ফিরে এসে আবারও অস্ত্র ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয় সূত্র মতে, বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগে তাকে মারধরের ঘটনাও ঘটেছে। সোনাকানিয়া ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস পান না এবং পুরো এলাকাকে আতঙ্কিত করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ—এসব বিষয়ে পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি; বরং উল্টো তাকে সহযোগিতা করা হচ্ছে এমন কথাও স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে যে শাহ আলম বর্তমানে স্থানীয় বিএনপির প্রভাবশালী মহলের শেল্টারপ্রাপ্ত। এছাড়া ৬নং ওয়ার্ডে তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে উল্লেখিত ব্যক্তিবর্গ:
১) নাম: শাহ আলম — পিতা: নুরুল কবির
২) মিজান (ইয়াবা মিজান) — পিতা: মাহমদ হোছন (মাছুইন্না)
৩) ইয়াছিন (২২) — পিতা: হারুনুর রশিদ
৪) ওমর ফারুক (২২) — পিতা: জিয়াউল হক
৫) মোহাম্মদ ফরহাদ (২২) — পিতা: সৈয়দ বৈদ্য
৬) মুহাম্মদ কায়ছার (২৫) — পিতা: আব্দুল কাদের
৭) সাকিব (২২) — পিতা: আব্দুস সফুর
৮) মিশকাত (২৫) — পিতা: নুরুল কবির
৯) আকিব (২০) — ঠিকানা: ভরিয়ারকুল — পিতা: জামাল

এলাকাবাসীর দাবি:
দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সোনাকানিয়া ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।