,

পেকুয়াকে পৌরসভা ঘোষণার গেজেট প্রকাশ; শহর এলাকায় রূপান্তরের প্রক্রিয়া শুরু

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা সদর ও সংলগ্ন পল্লী এলাকাসমূহকে শহর এলাকা বা পৌরসভা হিসেবে ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ২৪ মার্চ ২০২৬ (১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) থেকে এই সংক্রান্ত একটি বিশেষ গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছে

 

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন)-এর ধারা ৩ এর উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পেকুয়া উপজেলাধীন নির্দিষ্ট এলাকাগুলোকে ‘শহর এলাকা’ ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার

প্রকাশিত গেজেটের তফসিল অনুযায়ী, পেকুয়া ইউনিয়নের দুটি মৌজার নির্দিষ্ট দাগ নম্বরসমূহকে এই প্রস্তাবিত পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে । বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:

ইউনিয়নের নাম মৌজার নাম জে.এল. নং অন্তর্ভুক্ত দাগ নম্বরসমূহ
০৪ নং পেকুয়া পেকুয়া ০৮

১-৮৯৫, ১৫০১-৩৪৩৩, ৪০০১-৫১১১, ৭০২০-৭৮৪১, ১০০০১-১০১৭৬, ১১০০১-১১৩০৭ এবং ১২০০১-১২২০৮

 

০৪ নং পেকুয়া মেহেরনামা ০৭

১-৪৫৮, ৫১১-৫১৫ এবং ৪০০১-৪০৩৭

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী, প্রস্তাবিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব ১ (এক) মাসের মধ্যে সরকারের নিকট লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে কোনো আপত্তি উত্থাপিত হলে উপ-ধারা (৪) এর বিধান মোতাবেক সরকার তা ৩ (তিন) মাসের মধ্যে নিষ্পত্তি করবে

এই প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে পেকুয়া আনুষ্ঠানিকভাবে পৌরসভার মর্যাদা লাভ করলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট