,

শিবিরনেতা ওয়ালিউল্লাহ ফিরেনি ১৪ বছর।অপেক্ষায় বৃদ্ধ বাবা মা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রশিবির নেতা মো. ওয়ালিউল্লাহ নিখোঁজ হওয়ার ১৪ বছর পেরিয়ে গেলেও আজও তার সন্ধান মেলেনি। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাভারের নবীনগর থেকে ডিবি ও র‌্যাব পরিচয়ে তাকে ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আল-মুকাদ্দাসকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

এরপর থেকে দুই পরিবারের কাছে তাদের কোনো খোঁজ নেই। ছেলে ফিরে আসবে এই আশায় দিন গুনছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়ার ওয়ালিউল্লাহর বাবা সাবেক অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান ও মা আফিফা রহমান।

পরিবারের পক্ষ থেকে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ, জিডি ও আদালতের দ্বারস্থ হলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি তাদের পরিণতি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করলেও পরে কার্যক্রম থেমে যায়।

বাবা মাওলানা ফজলুর রহমানের দাবি, ওয়ালিউল্লাহ জীবিত থাকলে তাকে ফিরিয়ে দিন, আর মারা গেলে অন্তত তার মরদেহের সন্ধান দেওয়ার জন্য। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও দাবি করেন।