চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি মাদ্রাসা বৃত্তি প্রকল্প ‘আন-নাবিল বৃত্তি প্রকল্প ২৪’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) নগরের জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এবার বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৪৬ জন ছাত্র-ছাত্রীকে ট্যালেন্টপুল এবং ৭৯ জন ছাত্র-ছাত্রীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
সর্বোচ্চ নাম্বার পেয়ে ‘আন্-নাবিল স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’২৪ হয়েছে দারুল উলূম কামিল মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান রাহিব।
চট্টগ্রাম মহানগর উত্তর জোনের আহ্বায়ক মুমিনুল হক ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর পরিচালনায় এবং দারুল উলুম আলিয়া মাদরাসার প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।
সভাপতিত্ব করেন আন্- নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মাওলানা মুহাম্মদ আবু নোমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা মওলানা আলাউদ্দিন আবির, প্রকল্পের চট্টগ্রাম মহানগর উত্তর জোনের উপদেষ্টা দেলোয়ার হোসাইন এবং হাফেজ মঞ্জুরুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের দারুল উলূম কামিল মাদরাসার ছাত্র প্রতিনিধি সিনিয়র সদস্য মুহাম্মদ রিফাত উদ্দিন, মাদরাসা বিভাগের পরিচালক ইফতেখার উদ্দিন , মুহাম্মদ মশফিউল ইসলাম, হাফেজ মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, ইমাম উদ্দিন,শহিদুল ইসলাম, মুহাম্মদ আবরার, এবং আব্দুল মোমেন সহ আন্-নাবিল বৃত্তি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার মাদরাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরে বলেন, ছেলে মেয়েদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নাই। দ্বীনের জ্ঞান অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করা সম্ভব না। একজন মুসলিম হিসেবে দ্বীনের জ্ঞান অপরিহার্য।
তিনি আরো বলেন, এখন মাদরাসার ছাত্র-ছাত্রীরা মেডিক্যাল, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে বিজয় হয়। তাই মাদরাসা শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
তিনি আন্- নাবিল বৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং এই মহৎ কাজের জন্য প্রশংসা করেন এবং মাদরাসা ছাত্র-ছাত্রীদের এগিয়ে আনার ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
প্রধান আলোচক আলাউদ্দিন আবির বলেন, সৎ,দক্ষ ও আদর্শ মানুষ গড়ে তোলার জন্য মাদরাসা শিক্ষার প্রতি আরও বেশি সজাগ হওয়ার জন্য ছাত্র, ছাত্রী এবং শিক্ষক দের প্রতি আহবান জানান। প্রতিযোগিতা মূলক পড়া লেখার জন্য আভিভাবক দের প্রতি আহবান করেন তিনি।
আন্-নাবিল বৃত্তি প্রকল্প মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ নিয়ামত উল্লেখ করে প্রকল্পের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মাওলানা মুহাম্মদ আবু নোমান বলেন, মাদরাসার ছাত্র, ছাত্রীদের মেধা বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ। আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগিতা কামনা করে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের কাছে আগামী দিনেও আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সাথে থাকার জন্য আহবান জানান তিনি।
-আইএ/চস