,

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছালা উদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের পুত্র। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে উঠে। সে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুর উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘কেউ যদি অপরাধ কর্মকান্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।‘

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালা উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।“

-ইশতিয়াক/চস

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।