এইচ- চট্টলাসংবাদ।
ফ্যাসিবাদের দোসর জসিম উদ্দিনের পুনর্বহালের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন সাবেক চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে পুনর্বহালের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ (আহমেদ সাঈদ)। এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের সুযোগ নেই।
তিনি হাইকোর্টের আদেশের প্রতি সম্মান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাখ্যাত কোনো ব্যক্তিকে ইউনিয়নের দায়িত্বে বসানোর চেষ্টা করা হলে সোনাকানিয়ার জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।