,

সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে ডাকসু ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।লেখাটি এখন আলোচনার তুঙ্গে।

নিজের পোস্টে তিনি লেখেন, বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন জি (Gen Z) ও আলফা (Alpha) প্রজন্মের উচিত তাদের পূর্বসূরিদের সংগ্রামের ইতিহাস জানা। তিনি উল্লেখ করেন, একসময় গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না। হারিকেনের আলোয় পড়াশোনা করতে হতো, আর রান্নার জন্য মা-চাচীরা লাকড়ি কিংবা গোবরের ঘুঁটে সংগ্রহ করে চুলা জ্বালাতেন।

পোস্টের শেষাংশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, “ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি কৃতজ্ঞতা, নতুন প্রজন্মকে তাদের বাপ-দাদার ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য।”

(এইচ/চট্টলাসংবাদ)

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট