নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মতো বর্বরোচিত ঘটনায় ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে পিষ্ট হচ্ছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ উঠেছে, আসামী প্রভাবশালী হওয়ায় স্থানীয় থানা শুরুতে মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে এলাকাবাসীর তীব্র আন্দোলনের মুখে মামলা রেকর্ড করা হলেও, বর্তমানে পরিবারটিকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।