,

স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের বর্ণাঢ্য র‍্যালী

এম.এ.হান্নান-চকবাজার, চট্টগ্রাম।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজীর হোসেন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক, মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর দক্ষিণ সেক্রেটারি রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র‍্যালি-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক, মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজীর হোসেন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, “আমাদের এই স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশ কারো অভিভাবক নয়—এই বাংলাদেশ আমাদের অর্জন। আমরা এই দেশ রক্ত ও জীবন দিয়ে অর্জন করেছি।
তিনি আরও বলেন, ৭১-পরবর্তী বাংলাদেশে স্বাধীনতাকে বিজয়ী করার জন্য যুদ্ধ হয়েছে। ৯০-এর পরবর্তীতে আমরা দেখেছি নানা পরিবর্তন। আর আজ ২৪-পরবর্তী বাংলাদেশে জুলাই সনদের কথা বলার পরও নতুন চাঁদাবাজরা হাইকোর্ট ও সংবিধানের দোহাই দিচ্ছে।
আমরা বলতে চাই, ২৪-পরবর্তী বাংলাদেশের এই প্রজন্ম রক্ত ও জীবন দিতে শিখেছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে শেখেনি। যারা আজ জুলাই বিপ্লবকে হাসি-তামাশা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে খুনি হাসিনার মতো পতন থেকে রক্ষা করার জন্য সমালোচনা করছি।
আমাদের এই সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি এ নিয়ে গড়িমসি বা তালবাহানা করা হয়, তাহলে ২৪-পরবর্তী প্রজন্ম আবারও রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে।”
এভাবে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।