জুলাই ২৪ এর ৫ ই আগস্ট বিজয় মিছিলে বগুড়ার প্রত্যন্ত গ্রাম শিহিপুরে বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী কিশোর সাব্বির হাসানকে আটক করে নির্মম নির্যাতনের পর হত্যা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে।
জানা যায়, ৫ আগস্ট বিজয় মিছিল শেষ করে সাব্বিরসহ কয়েকজন কিশোর বাড়ি ফিরছিল। পথে শিহিপুর এলাকায় তাদের আটক করে আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসী। এ সময় তারা “জয় বাংলা” স্লোগান দিতে দিতে কিশোরদের ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান।
অভিযোগ রয়েছে, সাব্বিরসহ চারজন কিশোরকে আটক করে তাদের ওপর লাঠি ও রড দিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়। ছোট ছোট এসব কিশোরের কোমল শরীরে নির্মমভাবে মারধর করা হয়।
এক পর্যায়ে হামলাকারীরা সাব্বিরের পেছনে ছুরি মেরে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায় ১৪ বছর বয়সী এই কিশোর।
নিহত সাব্বির তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, সাব্বিরের মা প্রায়ই ঘরের জানালার পাশে বসে ছেলের কবরের দিকে তাকিয়ে অশ্রু ঝরান।