,

মোহাম্মদপুর থানার মামলায় কর্ণফুলীতে যুবলীগ নেতা আরিফ গ্রেপ্তার

 

কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকার মোহাম্মদপুর থানার মামলার আসামী যুবলীগ নেতা মোঃ আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল হামিদের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে আরিফের বিরুদ্ধে। এছাড়াও ২০১৭ সালে স্থানীয় সরকার নির্বাচনে তাঁর নেতৃত্বে ভোটকেন্দ্র দখলসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।