হান্নান -চট্টলাসংবাদ
জাতীয় সংসদের কোনো সদস্য সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে,এমন স্পষ্ট বিধান রয়েছে বাংলাদেশের সংবিধানে। তবে বিশেষ ক্ষেত্রে স্পিকার সময় বৃদ্ধি করলে সেই বর্ধিত সময়ের মধ্যেও শপথ নেওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৭(১)(ক) অনুযায়ী, সংসদের প্রথম বৈঠকের দিন থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্বাচিত সদস্য শপথ গ্রহণে ব্যর্থ হলে তিনি সংসদ সদস্য হিসেবে তার বৈধতা হারাবেন।
সংবিধানের এই বিধান সংসদীয় কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করা সাংবিধানিক দায়িত্ব।
উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে শপথ গ্রহণ বাধ্যতামূলক। শপথ ছাড়া কোনো সদস্য সংসদীয় কার্যক্রমে অংশ নিতে বা সাংবিধানিক সুবিধা গ্রহণ করতে পারেন না।
- কিন্তু বাস্তবতা কি এই নিয়ে বাড়ছে নেটিজেনদের জানার আগ্রহ।