বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রামের ১৯ নম্বর ওয়ার্ডের বাকলিয়া তক্তারপুল এলাকায় বানবাসী হত দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৪-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আহত জুলাই যোদ্ধাদের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ ইয়াকুব হোসাইন শাকিল। তিনি বলেন, “বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ দেশের কল্যাণে এবং সুখে-দুঃখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে আহত হওয়ার দুই বছর অতিবাহিত হলেও নিহতদের পরিবার এবং আহতদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি।” তিনি রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিহত ও আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন, আইনি সুরক্ষা, ন্যায়বিচার, জুলাই সনদসহ তাদের সকল প্রাপ্য অধিকার দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
সাধারণ সম্পাদক এর বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হান্নান।তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবে খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক,সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে বেগবান করে,করেছে আন্দোলনকে সফল।তাই আমাদের উচিত কোনো গোত্র, শ্রেণি মতভেদ না দেখে দেশে প্রয়োজনে ঝাপিয়ে পড়াই আমাদের কাজ,এই কারণেই মূলত আপনাদের বিপদে সন্তান হিসেবে পাশে দাঁড়ানো”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক, সহ-অর্থ সম্পাদক তানভীরুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ মো. শামীম, সহ-সমাজকল্যাণ সম্পাদক আহমদ ছগীর, সদস্য মো. জসিম, মো. নিজামুদ্দিন হিমু, মো. তারেকসহ বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াসের সার্বিক প্রচেষ্টায় ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।