,

থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরে বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদযাপন করার সময় তিন তলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।

নিহত ইসতিয়াক হোসেন বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে। তিনি বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য তার বন্ধু অনির বাড়িতে যায়। অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায়। সেখানে ৩ তলায় বন্ধুদের সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।