২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সর্বাঙ্গীণ কল্যাণ, সম্মানজনক পুনর্বাসন এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম এবং সাধারণ সম্পাদক মো. হাসান আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াকুব হোসাইন (শাকিল) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আবদুল হান্নান।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, বশির আহমেদ, মো. লিটন, মো. দেলোয়ার হোসাইন ও মো. সাইফুল ইসলাম (ফারাবী)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. নূরুন্নবী, মো. ইলিয়াছ, মো. হাসান, মো. রমজান ও মো. আবরার।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মাহফুজ রহমানকে। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তানভীর কাদের সিকদার, সাদেক হোছাইন, মো. মাহমুদুল হাসান, মো. নোমান হাসান, মোজাহিদুল ইসলাম এবং ফারুকুর রহমান আফসার।
এ ছাড়া দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াহিদ হোসেন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জিসান উদ্দিন সাব্বির, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তানভীরুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ মো. শামীম এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের স্বার্থে সদস্যদের দায়িত্ব, কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় যে কোনো সময় কমিটিতে সংযোজন, বিয়োজন বা পরিবর্তন আনার ক্ষমতা কেন্দ্রীয় কমিটি সংরক্ষণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।