,

সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে নবজাগরণ ক্লাব চকবাজার

চট্টগ্রামের চকবাজারে সামাজিক ও ধর্মীয় নানা কর্মকাণ্ডে ভূমিকা রেখে যাচ্ছে নবজাগরণ ক্লাব। সংগঠনটির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক শিবলী নোমান রিফাত।

ক্লাবের সাধারণ সম্পাদক শিবলী নোমান রিফাত জানান, প্রতিবছর তারা মিলাদুন্নবী (সা.) মাহফিল, অসহায় মেয়েদের বিবাহের ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

সভাপতি মিজানুর রহমান বলেন, “আমাদের নবজাগরণ ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে।এরপর থেকেই আমরা কাজ করে আসছি বিভিন্ন সামাজিক ও ধর্মীয়।প্রতিবছর যেন আমরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”