,

সর্বশেষ


জামায়াতের ইশতেহারের ছবি ব্যবহারে বিতর্ক, স্টক ইমেজ ব্যবহারের ব্যাখ্যা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক নির্বাচনী ইশতেহারে ব্যবহৃত কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে ক্রিয়েটিভ এডভার্টাইজিং ও মিডিয়া খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যবহৃত ছবি বেশিরভাগই আন্তর্জাতিক স্টক ইমেজ প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত। সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী বিজ্ঞাপন, মিডিয়া ও জনসংযোগ খাতে স্টক ক্রিয়েটিভ এসেট ব্যবহার একটি প্রচলিত প্রক্রিয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফটোগ্রাফার ও শিল্পীদের তৈরি […]

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন-ভাঙা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। মিজানুর রহমান বলেন, সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, […]

এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সুযোগ নেই, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজ আসন ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে তিনি এ কথা বলেন। এসময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এবারে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার আশা তার। জামায়াত ইসলামের […]

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

চট্টলা সংবাদ প্রতিনিধি : দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু তালেবের স্বজন […]

জামায়াত আমিরের আইডি হ্যাক এর ঘটনায় বঙ্গভবন কর্মকর্তা গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার […]

বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই।” তিনি বলেন, “জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির তারেক রহমানকে নিয়ে নোংড়া স্লোগান শুরু করেছে। নোংড়া রাজনীতি প্রচলন করতে চান? বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশপন্থীদের প্রতি আপনারা আঙ্গুল তুলেন, জামায়াত শিবিরের […]

দাঁড়িপাল্লার স্লোগান দেয়ায় হাত ভেঙে দিলো বিএনপি কর্মী

আবদুল হান্নান-চকবাজার,চট্টগ্রাম ভোলা-০২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ায় এক ১০ বছর বয়সী শিশুর উপর নির্মম হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাসিন্দা শিশু সাব্বির (১০) রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িপাল্লা প্রতীকের […]

ডিবি পরিচয়ে মহিষ চুরির চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, রোববার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের তেরমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা টিটন কুমার […]

আইআইইউসির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে প্রফেসর এস এম এ ফায়েজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, সমাবর্তন একটি একাডেমিক ঐতিহ্য ও জাতীয় তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রত্যেক গ্র্যাজুয়েট শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ বুদ্ধিবৃত্তিক শক্তির প্রতিনিধিত্ব করে—নেতৃত্বের পরবর্তী প্রজন্ম, পেশাজীবী ও উদ্ভাবকদেরও। এই সমাবর্তন গ্র্যাজুয়েট ও তাদের পরিবারের জন্য যেমন গৌরবের, তেমনি এটি নতুন […]