,

সর্বশেষ


৭২ ঘণ্টা চট্টগ্রামসহ সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকবে

মহেশখালীতে এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় চট্টগ্রামসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টা  গ্যাস সরবরাহে স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, ১ জানুয়ারি সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মহেশখালীতে অবস্থিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরো […]

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  আগামীকাল খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষ্যে (মঙ্গলবার) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে […]

শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, ক্যাম্পাসগুলো বানানো হয়েছে অস্ত্রাগার; শফিকুর রহমান

পূর্ববর্তী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করা হয়েছিলো অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি দেশের শিক্ষাব্যবস্থার অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, […]

অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে বলে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা […]

পতেঙ্গায় ৯ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নগরের পতেঙ্গা থানাধীন সী-বিচ সংলগ্ন টানেল হতে ৯ হাজার ৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ সোহেল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সোহেল কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ গোয়ালিয়া গ্রামের মৃত পিতা আঃ জলিলের ছেলে। পুলিশ […]

ছাত্রশিবিরের সেটাপ সম্পন্ন; সভাপতি জাহিদুল, সেক্রেটারি সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলাম সাদ্দামকে মনোনয়ন দেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। […]

অনুপ্রবেশকারী ৯৫ ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা

অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিলো নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, […]

পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষ

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রামের পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের চার যাত্রী ও ট্রাকের চালক আহত হয়। আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (১৯), মেহেরাব (২১), […]

সরকার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব […]

সচিবালয়ে আগুন; তদন্ত প্রতিবেদনের সময় পেছালো আরো একদিন

চট্টলার সংবাদ ডেস্ক: সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে । সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। সিনিয়র সচিব […]