,

সর্বশেষ


ঢাবিতে ছাত্র ইউনিয়ন নেতাসহ আটক ৩, মাদক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল কুম্ভকারসহ চারুকলা অনুষদের তিন শিক্ষার্থীকে মাদকসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ চেক পয়েন্টে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন নেতা শিমুল কুম্ভকার, ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী […]

জাবির সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তি, অভিযোগের তীর ছাত্রদল নেতার বিরুদ্ধে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা ও পোশাক নিয়ে কটূক্তি করে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সহকারী নারী প্রক্টর তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি সহকারী প্রক্টরের কাছে তেড়ে এসে দুর্ব্যবহার করেন এবং […]

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতে ব্যর্থ ভারতীয় ‘র’

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের আদিপত্য রুখতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি সইয়ের চেষ্টাও করেন তিনি। এতে ক্ষুদ্ধ হয়ে দেশটির বিরোধীদের নিয়ে মুইজ্জুকে উৎখাতের ‘নীলনকশা’ করেছিলো ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর দুই এজেন্ট। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন […]

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ‌‘বিটিভি নিউজ’

আনুষ্ঠানিকভাবে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচার শুরু করল ‘বিটিভি নিউজ’। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে লোগো প্রকাশসহ চ্যানেলের কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ টেলিভিশনের নতুন এই চ্যানেলটি সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। পোস্টে উল্লেখ করা হয়, “নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‌‌‘বিটিভি […]

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসাথে নতুন বছরের সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আসুক এমন কামনা করেছেন তিনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ‘শুভ নববর্ষ’। তিনি লিখেন, ‘অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ […]

বন্দর চ্যানেলে জাহাজের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড

কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বন্দর চ্যানেলে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত নয়টায় কর্ণফুলী নদীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মাঝখানে ডুবে বন্দর চ্যানেলে এই দুর্ঘটনা ঘটেছে। বন্দরে বাণিজ্যিক জাহাজের আসা-যাওয়া নিরাপদ করতে ডুবে যাওয়া বাল্কহেডের স্থানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওপর লাল বয়া স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ। […]

বন্ধ হচ্ছে দেশের সকল কোচিং সেন্টার

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ২২ দিন দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ১ জানুয়ারি […]

লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।নাসিমুল গনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভবনের যে জায়গায় নথি থাকে সেখানে কোনো […]

নাটোরে মাজার ও বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

নাটোরে আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই প্যান্ডেলে বাউলসংগীতের আসর বসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। মাজারের সভাপতি হোসেন কবিরাজ জানান, প্রতিবছরই মাজারে তারা বাৎসরিক ওরসের আয়োজন […]

সিএনজি স্টেশন বন্ধের সময় কমলো, কাল থেকে কার্যকর

১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ […]