,

সর্বশেষ


পপ সংগীত সম্রাট মাইকেল জ্যাকসনের জন্মদিন আজ।

নিজস্ব প্রতিনিধি: নানা রহস্য ও ধোয়াশাময় এক তারকা মাইকেল জ্যাকসন। পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। জ্যাকসন পরিবারের ৮ম সন্তান তিনি। আজকের এই দিনে ১৯৫৭ সালে জন্মগ্রহন করেন। অসংখ্য কালজয়ী গান ও নাচে মুগ্ধ করেছেন সারা বিশ্বকে। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ কে পপ তারকা যিনি আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পান। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি […]

তৃতীয় ক্রুসেডঃ ইউরোপীয়দের ২য় পরাজয়।

নিজস্ব প্রতিবেদক: আজকের এই দিনে, ইউরোপের সকল রাজারা একত্রিত হয়ে পবিত্রভুমি দখলের জন্য যুদ্ধ ঘোষনা করেন। মাত্র দুবছর আগে হাট্টিনের যুদ্ধে খ্রিস্টান ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম দখল করে নেয় মহাবীর সালাহউদ্দীন আইয়ুবি। এরই জের ধরে ১১৮৯ সালের এই দিনে রাগে ক্ষোভে ইউরোপের সব রাজারা একত্রিত হয়ে যুদ্ধের ঘোষনা দেন। সালাহউদ্দীনের হাত থেকে তারা জেরুজালেম উদ্ধার […]

চবিতে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির উদ্যোগে রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য […]

দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজ।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও […]

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চসিক মেয়র সহ ষষ্ঠ নির্বাচিত পরিষদের শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক: সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৬ আগষ্ট শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদকে নিয়ে সদ্য প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া চট্টগ্রাম সিটি মেয়র এ শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় চসিক মেয়র […]

এবার সেই আলোচিত ইউএনও মাহমুদাকে চট্টগ্রামে বদলি

শতবর্ষী সরকারি খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ ও সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমকে এবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহমুদা বেগমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়। […]

রাজপথেই সকল ষড়যন্ত্রের জবাব দিবে আওয়ামী লীগ- বাবর

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলার প্রতিবাদে নগরীর এনায়েত বাজার মোড়ে সমাবেশ করেছে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ […]

নানুপুর-অক্সিজেন রুটে এসিবাস উদ্বোধন, ১০০ টাকা ভাড়ায় চলবে সোমবার থেকে

নিজস্ব সংবাদদাতা : যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে ফটিকছড়ি সদরের পর এবার নানুপুর-অক্সিজেন রুটে প্রথমবারের মতো যুক্ত হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’। টিকিট প্রতি ১০০ টাকা ভাড়ায় সোমবার থেকে সার্ভিসটি পুরোদমে চলবে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার নানুপুরে একটি কমিউনিটি সেন্টারে ফিতা কেটে সার্ভিসটি উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা […]

চমেক থেকে ভুয়া ডিজিএফআই সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদক: মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাছেল মো. ইফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার থেকে তাকে আটক করা হয়। রাছেল মো. ইফাত, সীতাকুণ্ড থানার মৌলভীপাড়ার মো ইসমাইলের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল […]

যেখানেই মানবতার প্রয়োজন, সেখানেই উপস্থিত গাউসিয়ান তরুণরা

নিজস্ব প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোড, চৌধুরী স্কুল এলাকায় ৪/৫ দিন ধরে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তি। তার এক পা পঁচে গন্ধ বের হচ্ছে। তখন খলিফা গাউসিয়া কমিটির সদস্যরা তাকে সাবান-শ্যাম্পু দিয়ে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিয়ে, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গতকাল সোমবার (২২ আগস্ট) খলিফা গাউসিয়া কমিটির সদস্যদের চোখে […]