,

সর্বশেষ


বঙ্গবন্ধু শিল্প নগর ৫০ একর জমিতে যৌথ বিনিয়োগ গড়ে উঠবে জাপানি মানের কারখানা

স্টার এলাইড ভেঞ্চার লি. এবং জাপান মেটাল কোম্পানী লিমিটেডর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (২৮ জুন) আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চিটাগাং চেম্বার কার্যালয়ের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সম্পন্ন হয়। এই সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠান দুটি মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০ একর জমির উপরে যৌথ বিনিয়োগে বাংলাদেশে সর্বপ্রথম এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার […]

চট্টগ্রাম বন্দরে অবৈধ নিয়োগের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারী

উচ্চ আদালতে মামলা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কিছু অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে অবৈধভাবে সর্বোচ্চ আদালতের রায়কে তোয়াক্কা না করে ওয়াচম্যান নিয়োগের পাঁয়তারা করছে। এতে চট্টগ্রাম বন্দরের মতো জায়গায় শ্রম অসন্তোষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি এ অবৈধ নিয়োগের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন। সম্প্রতি এ সমিতির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ […]

বন্যার্তদের সহায়তায় সিলেট-সুমামগঞ্জে চবি অধ্যাপক 

বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে মানবিক সংগঠন “এসো মানুষের জন্য কিছু করি ” সহযোগিতায় ২৬ জুন সিলেটের পানিবন্দি কানাইঘাট উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং বাড়িতে ত্রাণ এবং ২৭জুন সুনামগঞ্জ জেলার কালীপুর এলাকার বিভিন্ন জায়গায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি […]

মুখে, বুকে ও মাথায় গুলি ব্যথায় শিশুটি কাতরাচ্ছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের বেড়ে শুয়ে আছে এক বছর চার মাস বয়সী সুসান্না ত্রিপুরা। কিছুক্ষণ পরপর প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে শিশুটি। মা রুংদতি ত্রিপুরা নানাভাবে চেষ্টা করেও কোনো রকমে তার কান্না থামাতে পারছে না। কারণ ছোট্ট শিশুটির মুখে, বুকে ও মাথায় লেগে আছে গুলি। এর প্রচন্ড ব্যথায় কান্না করছিল সে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির […]

যুক্তরাষ্ট্রে লরির ভেতরে ৪৬ মরদেহ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, লরির ভেতর থেকে আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো […]

দ্বিতীয় দিনে টোল আদায় প্রায় ২ কোটি টাকা

পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যানবাহন থেকে টোল আদায় করে সরকার এক কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকা রাজস্ব আয় করেছে। এর আগে, রোববার প্রথম দিন ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫৬টি যান পারাপার হয়। এই সময়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার […]

পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কল্পিত অভিযোগের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করে দুই মাসের মধ্যে […]

প্রথমদিনেই পদ্মা সেতুতে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনেই (২৪ ঘণ্টায়) ৫১ হাজার ৩১৬টি গাড়ি চলাচল করেছে। আর এতে করে শুরুর দিনই টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন সোমবার (২৭ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। আবুল হোসেন জানান, প্রথম ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে […]

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোঘণা করেন। নিহত ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (২৫) ও মো. ফজলু (২৫)। তাঁরা ঢাকার দোহার–নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের […]

পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে কিন্তু বিএনপি জানাতে পারেনি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু নির্মিত হওয়ায় পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। তারা (বিএনপি) প্রমাণ করেছে, পদ্মা সেতু নির্মিত হওয়াতে সারাদেশের মানুষ আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হতে পারেননি। রবিবার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩তম সভার আগে গণমাধ্যমের সঙ্গে […]