,

সর্বশেষ


পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রথম বার বাড়ি যাবেন প্রধানমন্ত্রী

আগামীকাল পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তাঁর সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ রবিবার (৩ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর এ সফর নির্বিঘ্ন করতে […]

বিহারে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারি বৃষ্টি ও বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আনন্দবাজার খবরে বলা হয়, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শনিবার সারান জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে […]

খেই হারিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বিএনপি

তথ্যও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কপর্দকহীন এবং উদভ্রান্তের মতো কথা বলা বিএনপির মজ্জাগত স্বভাব হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারাদেশের মানুষ যখন উল্লসিত এবং পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে মানুষ ধিক্কার দিচ্ছে, তখন তারা খেই হারিয়ে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। মন্ত্রী শনিবার দুপুরে চট্টগ্রাম […]

মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চল জোনের চেয়ারম্যান, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অন্যতম সদস্য জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে স্মরণ সভা গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ সাইয়দা নিবাসে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ও মহাসচিব […]

৪০ পরিবারকে আর্থিক সহায়তা দিল সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন

সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও গুরুতর আহতদের তালিকা হতে ৪০টি পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম লেডিজ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং এডমিন (চ্যারিটি) ক্যাপ্টেন আতিক খান, […]

লক্ষ্যমাত্রার চেয়ে আয় ২৮ কোটি টাকা বেশি

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৭৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে আয় ২৮ কোটি টাকা বেশি। এই অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৫১ কোটি টাকা। নিয়মিত বন্ডেড ওয়্যারহাউস পরিদর্শন ও নজরদারির কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বলে জানান বন্ড সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্ড কমিশনারেটের তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে ৯৫১ কোটি টাকা […]

নতুন অর্থবছরের বাজেট পাস

রাশিয়া ও ইউক্রেইন যুদ্ধের প্রভাবে দেখা দেওয়া অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ এবং মহামারির দুই বছর পেরিয়ে উন্নয়নের হারানো গতি ফেরানোর প্রত্যয় নিয়ে নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে। গত বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩ টায় সংসদে বৈঠক শুরু হয়। অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট কণ্ঠভোটে পাস […]

চট্টগ্রামে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম এক্সিকিউটিভ – টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিওসি (ক্লাস-থ্রি) /মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। […]

১০ জুলাই পবিত্র ঈদুল আযহা

আগামি ১০ জুলাই পবিত্র ঈদ-উল আযহা পালিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল আযহা। সন্ধ্যায় পবিত্র ঈদ-উল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন […]

এক অর্থ বছরেই দুই পদ্মা সেতুর সমান আয়

দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা। এছাড়া বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। কাস্টম হাউস চোরাচালান রোধ, জাতীয় নিরাপত্তা ঝুঁকি […]