,

সর্বশেষ


ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলারডুবি, মৃত অবস্থায় সাতটি উদ্ধার

ধলেশ্বরী নদীতে ২৭টি গরু নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের উপজেলা সদরের ঘিওর সরকারি কলেজের পেছনে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া ২০টি গরুকে জীবিত এবং ৭টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দৌলতপুর উপজেলার […]

নায়কদের নামে কোরবানির গরু, আপত্তি জানালেন ওমর সানি

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায় এই ঈদে পশু কোরবানির মাধ্যমে স্রষ্টার নৈকট্য পাওয়ার চেষ্টা করে থাকেন। তাই কোরবানির জন্য পশু বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে রাজধানীসহ সারা দেশে। প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।  কদিন […]

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

পাকিস্তানে টানা বৃষ্টিতে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। শেরি রেহমান এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। কারণ টানা বৃষ্টিতে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। এ বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও […]

ইভ্যালির সাবেক এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরীর চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার। মামলার এজাহারে অভিযোগ আনা হয়, চৌধুরী নাঈম সরোয়ার ইভ্যালির বিজ্ঞাপন […]

কখন কোথায় লোডশেডিং হবে, সময় নির্ধারণ চান প্রধানমন্ত্রী

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজধানীসহ সারা দেশ। এমন পরিস্থিতিতে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি লোডশেডিংয়ের ক্ষেত্রে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান। তিনি চান, কখন কোথায় লোডশেডিং হবে- সেই সময় নির্ধারণ করার। মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে […]

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

সড়ক পথে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করে নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাজিরা প্রান্ত […]

রপ্তানি আয়ে বাংলাদেশের নতুন রেকর্ড

প্রথমবারের মতো ২০২১-২০২২ অর্থবছরে ৫২.০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। করোনা মহামারির থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও এ রেকর্ড গড়ে বাংলাদেশ। রোববার সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছরের পণ্য রপ্তানির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, গত অর্থবছরের ১২ মাসে বাংলাদেশে থেকে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের […]

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ফয়সাল উদ্দিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা সংঘটিত হয়। নিহত ফয়সাল ওই ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত […]

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ল

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে বাড়িয়ে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা। আজ রবিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়। আজ রবিবার (৩ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. […]

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার বাংলাদেশী হজযাত্রী, ১১ জনের মৃত্যু

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। শনিবার (২ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন সূত্রে জানা যায়, সর্বশেষ শুক্রবার (১ জুলাই) মাদারীপুরের লায়লা আক্তার মক্কায় মারা যান। […]