,

সর্বশেষ


চলছে বৃক্ষমেলা তবু নেই বৃক্ষপ্রেমিক !

নিজস্ব প্রতিবেদক `বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর শিরিষতলায় শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২। গত ৪ই আগস্ট শুরু হওয়া এই মেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ৫০ টি নার্সারির পাশাপাশি দেশি বিদেশি ফলজ ও বনজ নানা ধরনের গাছের সমাহার রয়েছে মেলায়। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ […]

বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে

নিজস্ব প্রতিবেদক কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী । সুজলা, শস্য -শ্যামলা এবং পাহাড় বেষ্ঠিত চট্টগ্রাম বিভাগের যে খ্যাতি তার পেছনে সবচেয়ে বড় অবদান এই কর্ণফুলী নদীর । এই নদীর বিধৌত পলি বালি ও কাঁকর প্রবৃত্তির সমন্বয় গড়ে ওঠেছে চট্টগ্রামের অববাহিকা । চট্টগ্রামের মানুষের জীবনযাত্রায় কর্ণফুলী নদীর প্রভাব অপরিসীম । শুধু তাই নয় এ নদী […]

দুদকের মামলায় ৭০ শতাংশ অপরাধী শাস্তি পেয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭০ শতাংশ মামলায় অপরাধীকে শাস্তি দিতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেছেন সংস্থাটির কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোজাম্মেল হক খান বলেছেন, এখন দুর্নীতিবাজরা এমন এক আতঙ্কে রয়েছেন যে, তারা […]

এপিক হেলথ কেয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষরোপণ, কমাবে দূষণ’ প্রতিপাদ্য নিয়ে এপিক হেলথ কেয়ার পরিবার শুরু করেছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। বাছাইকৃত কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব এলাকায় সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। কর্পোরেট বিজনেস এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও এইচ আর ডিপার্টমেন্ট এর যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধক এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর এস এম আবু সুফিয়ান বলেন, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সবাইকে […]

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে মারা গেছেন

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সি শিনজো আবেকে। তিনি তখন একটি রেলস্টেশনের বাইরে বক্তব্য দিচ্ছিলেন। […]

নিলামে ৩৪ বিলাসবহুল গাড়ি বিক্রি

চট্টগ্রাম বন্দর দিয়ে কার্নেট দ্য প্যাসেজ সুবিধায় আনা আমদানিকৃত ৩৪টি বিলাসবহুল গাড়ি নিলাম প্রক্রিয়ায় বিক্রয়ের অনুমোদন দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার এ তথ্য জানান। এদিকে ইতোমধ্যে সর্বোচ্চ দরদাতার অনুকূলে ডেলিভারি অর্ডার (ডিও) জারি করা হয়েছে। সেই সঙ্গে বাকি ৭৪টি গাড়ির পুনরায় নিলামের আয়োজন করারও নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম […]

২৫ সংস্থার লাইসেন্স ও ছাড়পত্র রয়েছে বিএম ডিপোর

সীতাকুন্ডের বিএম ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পাশাপশি আইসিডি নীতিমালা অনুযায়ী সরকারি ২৫ সংস্থার সবক’টির হালনাগাদ লাইসেন্স ও ছাড়পত্র রয়েছে বলে দাবি করেছে ডিপো কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে বিএম ডিপো কর্তৃপক্ষের মতবিনিময়কালে এ তথ্য জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএম ডিপোর অভিভাবক প্রতিষ্ঠান স্মার্ট […]

ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড়গুলোর ক্রেতা নেই

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। কোরবানির পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। একইভাবে গরুর খামারিরা তাদের গরু বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বড় গরুর চাহিদা কম থাকায় বিপাকে দেশের বিভিন্ন জেলার খামারিরা। অবিক্রিত থেকে যাচ্ছে অধিকাংশ বড় গরু। সিলেট ও সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে বন্যার কারণে […]

জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ […]

আরাফাতের ময়দান লাব্বাইক ধ্বনিতে মুখরিত

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফাতের ময়দান। সবার মুখেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা’। হে আল্লাহ! আমি হাজির, আপনার কোনও শরিক নেই, আপনার মহান দরবারে হাজির, নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই। আজ শুক্রবার (৯ জিলহজ) এ তালবিয়া পাঠ করতে করতে লাখ […]