,

সর্বশেষ


শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু মানিক আটক।

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু মানিক। ১৭ আগষ্ট বুধবার চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী ক্যাডার মানিক প্রঃ গিট্টু মানিক-কে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। দুর্ধর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে বায়েজিদ থানার মামলা নং- ৪(৭)১১, জি আর ৫৬৯/১১, ধারা- অস্ত্র […]

সিআরবি রক্ষায় এবার রেলমন্ত্রীকে অনুরোধ চট্টগ্রামের তিন মন্ত্রী এমপির

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের সিআরবি রক্ষায় এবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের তিন শীর্ষ নেতা। পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের মতামতের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে তারা সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণ স্থগিতের জন্য মন্ত্রীকে অনুরোধ করেছেন। হাসপাতালটি রেলের অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা। গতকাল মঙ্গলবার রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তথ্য […]

বরগুনায় ছাত্রলীগ পেঠানো সেই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামে বদলি

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করার ঘটনায় প্রধান অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলীকে এবার বরিশাল থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে তাদের বদলি ও প্রত্যাহার করা হয়েছে। রাতে বা বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর […]

ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও কলম সহায়তা

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছরের ন্যায় এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১- ২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের খাবার পানি সরবরাহ দিচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো. ইকবাল হোসাইন। শুধু বিশুদ্ধ পানিই নয়, করা হচ্ছে কলম বিতরণও। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালামের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ […]

চট্টগ্রামে জ্বালানি তেলের ৩৭ শতাংশ খাজনা মওকুফের দাবিতে মানববন্ধন।

জ্বালানি তেলে ৩৭ শতাংশ খাজনা মওকুফ করো গরিব-মধ্যবিত্তদের বাঁচতে দাও- এ স্লোগান সামনে রেখে মানববন্ধন করেছে গরিব-মধ্যবিত্ত শ্রেণির জনতা। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, করোনা-লকডাউন, বন্যা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই দেশের অর্থনীতি ভালো নেই। সব কিছুর দাম বাড়তি। মূল্যস্ফীতিতে দেশের প্রতিটি […]

জামালখান সড়কে ভেঙে পড়লো গাছ,তবে হতাহত হয়নি কেউ।

চট্টগ্রাম নগরে ভোরের ঝড়ো হাওয়ায় জামালখান সড়কের বিভাজকের (ডিভাইডার) একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে গেছে। পরে সিটি করপোরেশনের লোকজন গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে গাছটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো হাওয়ার মধ্যে বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে। এ সময় সৌন্দর্যবর্ধনের ফুলের টব, লোহার ঘেরা ক্ষতিগ্রস্ত হয়। […]

শুরু হল চবি ভর্তি যুদ্ধ।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ২৭ হাজার ৫৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে। ‘এ’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫৪ […]

সিসিটিভি ফুটেজ দেখে ৩ ছিনতাইকারী ধরল কোতোয়ালী থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, টিপ ছোরা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬) ও মো. ছলিম উদ্দিন (৪০)। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ […]

রুপালি গিটার ফেলে যাওয়া “এবি” এর জন্মদিন আজ।

তুমুল জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা তিনি। একজন গায়ক। তবে গিটার হাতে তিনি যেন হ্যামিলনে বাঁশিওয়ালা। তাকে বলা হয় ‘গিটারের জাদুকর’। কেউ তাকে ভালোবাসেন রুপালি গিটারের আইয়ুব বাচ্চু হিসেবে। তিনি আজ নেই। আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। এই দিনে তারকার ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ […]

চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে চকবাজার প্রতিষ্ঠানটির হল রুমে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিমা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ […]