,

সর্বশেষ


ভারতীয় পণ্য আমদানির আড়ালে ফেনসিডিলের ব্যবসা

  নিজস্ব প্রতিবেদক ভারত থেকে শাড়ি, শার্ট ও থ্রি-পিস আমদানির আড়ালে ফেনসিডিলের ব্যবসার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরের টেরিবাজার ও রিয়াজুদ্দিন বাজারের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। এ অবৈধ ব্যবসা করে এখন তারা কোটি টাকার মালিক। জানা গেছে, মোহাম্মদ আজম। নগরের রিয়াজুদ্দিন বাজারের খাজা মার্কেটের নিচতলায় একটি দোকানের মালিক। সেই দোকানের আড়ালে তার […]

তীব্র গরমে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা

চট্টলা প্রতিবেদনঃ তীব্র গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি এবং তীব্র […]

যুবলীগ নেতা শহীদুল আলম হত্যার আসামী ৮ বছর পর গ্রেফ্তার

  জানা যায়, আট বছর পুর্বে  শহীদুল আলম শহীদ ঘটনার কিছু দিন পূর্বে বিদেশ হতে দেশে আসেন এবং জীবিকার তাগিদে নিজ এলাকায় কাঠের ব্যবসা শুরু করেন। রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ ভিকটিম শহিদুলকে কাঠের ব্যবসা ছেড়ে তার নেতৃত্বে রাউজানের সন্ত্রাসী আজিজ বাহিনীতে যোগ দিতে বলে।  শহীদুল আলম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামিরা তাকে প্রানে মেরে […]

 ১৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে বর্ণিত ঘটনাস্থলসহ চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট […]

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

  চট্টলা সংবাদ প্রতিবেদনঃ দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের […]

তাপপ্রবাহ আরও যতদিন থাকতে পারে

  চট্টলা সংবাদ প্রতিবেদনঃ সারাদেশের চলমান তাপপ্রবাহ আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২ জুন) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অব্স্থায় শনিবার (৩ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং সৈয়দপুর […]

বিয়ের আগেই পাত্রের মৃত্যু

  চট্টলা সংবাদ প্রতিবেদন: সাত পাকে বাঁধা পড়ার আগেই হৃদরোগে মৃত্যু হয়েছে এক যুবকের। তার নাম রাজকমল। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কোলিপুরওয়া আত্তাইসা গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় রাজকমলের। সেখানে মঙ্গলবার বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল তার। আয়নার সামনে বরের পোশাকে নিজেকে সাজিয়ে […]

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদির রেকর্ড বিনিয়োগ

  চট্টলা সংবাদ প্রতিবেদন: বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সৌদি আরব। জ্বালানি তেলবহির্ভূত অন্যান্য খাতের দিকে জোর দেয়া হয়েছে বিশেষভাবে। এরই মধ্যে দেশের প্রধান চারটি অর্থনৈতিক জোনে বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২০ কোটি রিয়াল বা ১ হাজার ২৬০ কোটি ডলার। সম্প্রতি বিশেষ সভায় বিনিয়োগের হিসাব উত্থাপন করা হয়। আরব […]

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে সংঘর্ষ, আহত ৫

  দেশে শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, এবং উন্নয়নেরর ধারাবাহীকতা বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ১৪ আয়োজিত সমাবেশে স্লোগান দেওয়াকে বিতন্ডার জেড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এসময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালী থানার জেলা পরিষধ চত্বরে এই সংঘর্ষ হয়। চট্টগ্রাম এমএইএস গ্রুপ ছাত্রলীগের মধ্যে […]

এশিয়ার ‘আয়রন লেডি’ আখ্যা পেলেন শেখ হাসিনা

চট্টলা সংবাদ প্রতিবেদন: টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনাকে এশিয়ার ‘আয়রন লেডি’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটেনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত অবস্থায় শেখ হাসিনার সাক্ষাৎকার নেয় দ্য ইকোনমিস্ট। সাক্ষাৎকারটি বুধবার (২৪ মে) সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত হয়। ‘এশিয়ার আয়রন লেডি শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত ওই সাক্ষাৎকারে পচাত্তরের ১৫ আগস্ট […]