,

সর্বশেষ


রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে

চট্টলা সংবাদ প্রতিবেদন: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। গত বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৬ কোটি ডলার। এরপর আজ ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ৫ কোটি ৯০ লাখ ডলার। ফলে দিন শেষে রিজার্ভ আরও কমে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান […]

“অঘোষিত সামরিক আইন চলছে”- ইমরান খান

পাকিস্তানে অঘোষিত সামরিক আইন চলছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের কাছে। ডনের প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের সংবিধানের ২৪৫ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করেছেন ইমরান খান। এ ধারা অনুসারে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও ইসলামাবাদে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে ডাকা যেতে পারে। এটাকে তিনি “অঘোষিত […]

বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার না হলে পরিবহন বন্ধের ঘোষণা

  আগামী ৭ জুনের মধ্যে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার করা না হলে ৮ জুন চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (চট্টগ্রাম) সভাপতি মোহাম্মদ মুছা। সমাবেশকে ঘিরে এইদিন বেলা ১১ টা থেকে দুপুর ১ […]

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর

একটি সংস্থার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র ও সংক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় তিনি চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় রওনা হয়েছেন। দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে […]

চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদের মিলনমেলা

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী শাখার উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১মে) নগরের সাগরিকা নিরিবিলি ন্যাচারাল পার্কে গ্রীষ্মকালীন বনভোজন ও পারিবারিক এক মিলনমেলা তৈরি হয়। এসময় দীর্ঘদিন পর বনভোজনে হাসি আনন্দে মেতে ওঠে সকলে। সারাদিনব্যাপী বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ র‍্যাফেল ড্র, সাঁতার,দৌড়, ক্রিকেট, ফুটবল, মিউজিক্যাল চেয়ার সহ নানারকম ইভেন্ট অনুষ্ঠিত […]

পটিয়ায় ছাত্রলীগের উদ্যোগে কৃষকের ধান কাটা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদকঃ পটিয়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে হতদরিদ্র কৃষকের সাথে ধান কাটা কর্মসূচি পালিত হয়েছে। ২৯ এপ্রিল (শনিবার) সকালে ছাত্রলীগের নেতৃবৃন্দ পটিয়া উপজেলাধীন হাইদগাউ ইউনিয়নের দরিদ্র কৃষকেন ধান কেটে দিয়ে এই কর্মসূচি পালন করেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সংগঠক […]

হত্যা মামলা ও বিবাহিত হান্নানই কুতুবদিয়া ছাত্রলীগ আহবায়ক

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রকে বৃদ্ধাগুলি দেখিয়ে অছাত্র, বিবাহিত ও হত্যা মামলার আসামি মহিদুল হাসান হান্নানকে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ৷ এতে ক্ষিপ্ত হয়েছেন নতুন কমিটির অন্য সদস্যরা। তারা বলছেন, কুতুবদিয়া উপজেলা জামাত-বিএনপির ঘাঁটি। নির্বাচনের আগে হুট করে মধ্যরাতে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত একজনকে আহবায়ক ঘোষণা করা […]

মদিনা ইসলামি মিশন বাংলাদেশের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঐতিহ্যবাহী ধর্মীয় ও সমাজ সংস্কারমূলক সুফিবাদসংগঠন মদিনা ইসলামি মিশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গত ১৪ এপ্রিল ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা পীরে তরিকত মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরীকে কো-চেয়ারম্যান, লেখক নূর মুহাম্মদ রানাকে মহাসচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক ডা: […]

আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে- বাবর

নিউজ ডেস্ক: আলকরণ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরের স্টেশন রোডে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ দেলোয়ারের সভাপতিত্বে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার আলম রিপনের সঞ্চালনায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক […]

চট্টগ্রাম ৮ আসনে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রচারণা

নিউজ ডেস্ক: চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে প্রচার প্রচারণা করেছে সরকারী হাজী মোহাম্মদ মহসিন সরকারী কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা। ১১ এপ্রিল মঙ্গলবার মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরীর চান্দঁগাও, বাস টার্মিনাল,চান্দঁগাও আবাসিক এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মহসিন মহিউদ্দিন চৌধুরী মিছবাহ,সহ সম্পাদক […]