,

সর্বশেষ


হজ পালনে মদিনায় ৭ লক্ষাধিক মুসল্লি হাজির

  চট্টলা সংবাদ প্রতিবেদন: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সারাবিশ্ব থেকে মদিনায় হাজির হচ্ছেন মুসল্লিরা। এবার হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের মোট ৭ লাখ ১৮ হাজার ৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। খবর এসপিএ’র। জানা গেছে, এখন পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি […]

ছাড়পত্র পেয়েছেন সাকিব

  চট্টলা সংবাদ প্রতিবেদনঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র দেয়নি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। কিন্তু আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে। কানাডায় বসতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি […]

২৬ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি

  চট্টলা সংবাদ প্রতিবেদন। লম্বা সময় ধরেই ছিলেন অফ ফর্মে। পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ যেতে হয়েছিল টেস্ট দল থেকেও। বিরতির পর স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেননি জাতীয় দলের সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক। গেল বছর ভারতের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে ফিরেই খেলেন ৮৪ রানের ইনিংস। এরপর চার ইনিংসে রান ২০ এর […]

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সারাদেশে দূর্বার আন্দোলন

  চট্টলা সংবাদ প্রতিবেদন: বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও প্রথম শহীদ, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের গেরিলা বাহিনীর প্রধান এবং চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে বাঁশখালীর এমপি মোস্তাফিজের নির্দেশে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ দায়েরকৃত মিথ্যা মামলা আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম সহ সারাদেশে […]

মেসির পায়ের চিহ্ন পড়বে না আর বিশ্বকাপের মঞ্চে

  কাতার বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির কথায় আঁচ পাওয়া গিয়েছিল পরের বিশ্বকাপও খেলতে পারেন তিনি। মেসির সেসব কথায় আশায় বুক বেঁধেছিলেন মেসির সমর্থকেরা। তবে তাঁদের সেই স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আর্জেন্টাইন জাদুকরের পা যে আর পড়বে না বিশ্বকাপের মঞ্চে। এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল এখন আছে চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে ১৫ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার […]

চট্টগ্রাম নগর যুবলীগের নেতৃত্বে সুমন-দিদার

চট্টলা সংবাদ প্রতিবেদন: দীর্ঘ প্রতিক্ষা শেষে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনকে। সম্পাদক হয়েছেন আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম। মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট […]

শুল্ক বাড়ায় প্রতি বস্তা সিমেন্টের দাম বাড়ছে ৮ থেকে ২৫ টাকা

চট্টলা সংবাদ প্রতিবেদন: আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে প্রতি টনে শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। তাতে বাজারে দুই ধরনের সিমেন্টের দাম বস্তাপ্রতি ৮ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়বে। ফলে বাড়বে অবকাঠামোর নির্মাণ ব্যয়। সিমেন্ট খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নেতারা বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে […]

চলতি বছরে তৈরি পোশাক আমদানি প্রায় এক-চতুর্থাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্র

  চট্টলা সংবাদ প্রতিবেদন: চলতি বছর বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাক আমদানি প্রায় এক-চতুর্থাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। ফলে এই বাজারে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মতো শীর্ষ রপ্তানিকারক দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। এই পাঁচ দেশের মধ্যে চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানি বেশি কমেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব […]

৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

  চট্টলা সংবাদ প্রতিবেদন: রুশ নিয়ন্ত্রণ থেকে ৭টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় সফলতা পাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনীয় সেনারা দেশটির দক্ষিণ-পূর্বে প্রায় ১০০-কিমি (৬০ মাইল) ফ্রন্ট বরাবর রুশ বাহিনীর কাছ থেকে সাতটি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে ইউক্রেন সোমবার (১২ জুন) […]

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

চট্টলা সংবাদ প্রতিবেদন: হঠাৎ অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ তাকে ভর্তি করানো হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। […]