,

চসিক কলেজ শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন ফিরোজ আলম

চসিক কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে “দপ্তর সম্পাদক” পদে নির্বাচিত হলেন মহেশখালীর সন্তান আইয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ফিরোজ আলম।
গতকাল ২০ এপ্রিল চট্টগ্রাম সিটিকর্পোরেশন কলেজ সমূহের নিবন্ধনিত ৩ শতাধিক শিক্ষক তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন যার মধ্যে ফিরোজ আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটিএম জয়নুল আবেদিন ১৪৩ এবং বিজয়ী ফিরোজ আলম ২০২ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে বিজয়ী হোন। উল্লেখ্য ফিরোজ আলম মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত সাহেব মিয়া ২য় সন্তান।