,

টইটং উচ্চ বিদ্যালয়ের ২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন

রাকিব, পেকুয়া :

পেকুয়া উপজেলার সুনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান টইটং উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে টইটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক জনাব রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মাষ্টার জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে টইটং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব জেড.এম মোসলেম উদ্দিন, টইটং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব দলিলুর রহমান, বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব সাবের আহমদ, বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার জনাব আদম জাহান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্য জনাব নাজিম উদ্দিন ও এম.ইউ.পি জনাব আব্দুল হক সহ আরো অনেক সম্মানিত শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

টইটং উচ্চ বিদ্যালয়ের ২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি জনাব মাষ্টার জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন; পেকুয়া উপজেলার কয়েকটি সুনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টইটং উচ্চ বিদ্যালয় অন্যতম। এই বিদ্যালয়ের অনেক বছর শিক্ষার আলো ছড়িয়ে আসছে। টইটং উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশ ও সমাজের সেবা করে সুনাম কুড়িয়েছে। আজকে যারা বিদায় হবে, তোমাদেরকে এখন জ্ঞান আহরন করার জন্য অনেক দূর পাড়ি দিতে হবে। তোমাদেরকে এই ছোট্ট আঙ্গিনা থেকে বড় আঙ্গিনায় শিক্ষার জন্য বিদায় দিলাম। আমরা চাই, তোমরা তোমাদের যারা শিক্ষক এবং পিতা-মাতা আছে সবার মুখ উজ্জ্বল করে সমাজের মধ্যে আলোকবর্তিকা হয়ে ফিরবে।

পরিশেষে বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব সাবের আহমদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে টইটং উচ্চ বিদ্যালয়ের ২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল সমাপ্তি হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।