,

চট্টগ্রামে পাঁচলাইশে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের পাঁচলাইশে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাত ৩টার দিকে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) ইসমিত চাকমা সঙ্গীয় ফোর্সসহ বহদ্দারহাটস্থ চট্টগ্রাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় হোটেলের ভেতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মোরশেদা খাতুন (২৭), প্রিয়া (২০), রহিমা আক্তার লাকি (২৮), খালেদা বেগম (২৮), বেলাল (৩২), মো. নেজাম উদ্দিন (৩২) এবং মো. আমির হোসেন (২৫) নামে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের পাঁচলাইশ মডেল থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।