,

কোতোয়ালী থানার ৪ মামলায় বিএনপির ১০২ নেতাকর্মীর আগাম জামিন।

নগরীর কোতোয়ালী থানায় ৪টি মামালায় ১০২ জন বিএনপি নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর সহ ১০২ জন নেতা কর্মী এ জামিন পান

হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এর কোর্ট নেতাকর্মীদের ছয় সপ্তাহ জামিল মঞ্জুরের আদেশ দেন।

অ্যাডভোকেট মুজিবুর রহমান এর উপস্থাপনায় মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট এ.জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার কায়সার কামান, এডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট ওসমান চৌধুরী, এ.কে.এম খলিলুল্লাহ কাসেম, গোলাম মুক্তাদী উজ্জ্বল প্রমূখ আইনজীবী।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।