,

চট্টগ্রামে জামায়াতের সাংগঠনিক সম্পাদক আটক, জামায়াতের নিন্দা

চট্টলা সংবাদ প্রতিবেদন:

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ( ২৮ আগস্ট) রাতে তাঁকে বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পীনা রানী প্রামাণিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন শামসুজ্জামান হেলালী। ভিডিও ফুটেজে তাঁকে শনাক্ত করা হয়। এ ছাড়া ২০২২ সালে ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার পৃথক আরেকটি মামলার পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে অন্তত ৩৯টি নাশকতার মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামায়াতের এই নেতাকে সোমবার রাতে ডিবি পুলিশের বন্দর ও পশ্চিম বিভাগের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

তবে শামসুজ্জামান হেলালীকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে শামসুজ্জামান হেলালীসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানায় দলটি।

উল্লেখ্য, শামসুজ্জামান হেলালী ২০১০-১৫ মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।