,

তিন সংসদ সদস্য করোনায় আক্রান্ত

শরীয়তপুরের তিনজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে তাঁরা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পারেননি।

এই তিন সংসদ সদস্য হলেন শরীয়তপুর-১ আসনের ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক। এ ছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মনির চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই জনপ্রতিনিধি ও নেতাদের মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে ৭২ ঘণ্টা আগে তাঁদের করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তাঁদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। আজ শনিবার পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নিজের ফেসবুক পেজে পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম।

এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান সিকদার প্রধানমন্ত্রীর সভামঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিন সংসদ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতার করোনা শনাক্তের বিষয়টি জানান। তিনি বক্তব্যে তাঁদের রোগমুক্তির জন্য সবার দোয়া চান।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম। আমাদের দুর্ভাগ্য গতকাল রাতে তিনজনেরই কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এ কারণে আমরা অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকতে পারিনি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।