,

বিশ্ব শিক্ষক দিবস’২৫ উপলক্ষে বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নুরুল আজিম ইমতিয়াজ :বাঁশখালী প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। আজ (৫ অক্টোবর) রবিবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। আরোও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অসংখ্য শিক্ষাকর্মী অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে র‌্যালিটি হয়ে ওঠে উৎসবমুখর, সফল ও সার্থক।

শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, তাদের পরিশ্রম, নৈতিকতা ও নিবেদন একটি প্রজন্মকে আলোকিত করতে পারে। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।