,

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

সড়ক পথে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গণভবন থেকে সকাল আটটার পরপরই টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়ায় ছেলে ও মেয়েকে নিয়ে কিছুটা সময় বিশ্রাম নেন তিনি।

সকাল সোয়া ১০টার দিকে মাওয়া প্রান্ত থেকে টুঙ্গিপাড়ার পথে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেন। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে বিকেল পাঁচটায় তিনি টুঙ্গিপাড়া থেকে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়েই ঢাকায় ফিরেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
তনু হত্যা মামলায় অগ্রগতি: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডদীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।